পাবনা প্রতিনিধি:
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে মোট ৮২টি পরিবারের ৫৭৮ জন সদস্যের মাঝে কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করা হয় প্রধান অতিথির মাধ্যমে। এ সময় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি ইল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মনিরুজ্জামান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো সরকারি বিভিন্ন সহায়তা সহজে পাবে। এতে করে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply
You must be logged in to post a comment.