পাবনা প্রতিনিধি:
পাবনা জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফেব্রুয়ারি-২০২৬ নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে ২০২৬) সকাল ১১টায় পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ কার্যক্রমটি সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
লিখিত পরীক্ষায় উপস্থিত ছিলেন পাবনা জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. ছুফি উল্লাহ। তিনি বলেন, যোগ্য, সৎ ও সাহসী প্রার্থীদের বাছাইয়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশে নিয়োগ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রার্থীদের দালাল চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হান এবং সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান।
পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ সুপার (পাসপোর্ট শাখা), এসবি, ঢাকা সাদিয়া আফরোজ এবং অতিরিক্ত পুলিশ সুপার শামীমা নাসরীন খানম।
এছাড়া নিয়োগ কার্যক্রমে পাবনা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ফোর্স উপস্থিত ছিলেন।