পাবনার ঈশ্বরদী পৌর শহরের পাতিবিল এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মে) এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ তদন্ত শুরু করেছে।