নিজস্ব প্রতিবেদক: পাবনার চাটমোহরে বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও কৃষক লীগের আরও দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, চাটমোহর উপজেলার কুবিরদিয়ার গ্রামের শের আলী মণ্ডলের ছেলে মো. আব্দুল মোমিন মণ্ডল (৫৩)। তিনি মূলগ্রাম ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অপরজন নেংড়ি কৃষ্ণরামপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৪৬)। তিনি ফৈলজানা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।
চাটমোহর থানা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাটমোহরে বিভিন্ন সময়ে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলাগুলোর সঙ্গে আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.