চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) চাটমোহর উপজেলার মূলগ্রাম বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় পাবনাগামী পাকা সড়কের পূর্ব পাশে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার ছাতিয়ানী মধ্যপাড়া এলাকার ইমন হোসেন (২৫) এবং মালিগাছা ইউনিয়নের রামানন্দপুর এলাকার ইসমাইল মালিথা (৩৫)।
পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানাযায়, অভিযানে একটি কালো রঙের স্কুলব্যাগ তল্লাশি করে দুটি পলিথিনের পোটলায় রাখা শুকনা গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে একটি পোটলায় ৩ কেজি এবং অপরটিতে ২ কেজি, মোট ৫ কেজি গাঁজা পাওয়া যায়। এ ছাড়া তাদের কাছ থেকে একটি পুরোনো টিভিএস মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন সকালে তাদের পাবনা জেলা আদালতে পাঠানো হবে।

Leave a Reply
You must be logged in to post a comment.