চাটমোহর (পাবনা) প্রতিনিধি: মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে পাবনার চাটমোহরে বিশেষ অভিযান চালিয়েছে থানা পুলিশ। অভিযানে মাদক সেবনের অপরাধে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত যুবক মোঃ হৃদয় হোসেন (২৭)। তিনি পাবনার ভাঙ্গুড়া উপজেলার দহপাড়া গ্রামের মোঃ আব্দুল মতিনের ছেলে।
২১ নভেম্বর শনিবার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অলিউর রহমান জানান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। এসব অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদকসেবী, মাদক কারবারি ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে থেকে সুস্থ জীবনযাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Leave a Reply
You must be logged in to post a comment.