পাবনা প্রতিনিধি: পাবনার প্রবীণ সাংবাদিক ও বণিক বার্তার পাবনা জেলা প্রতিনিধি শফিউল আলম দুলাল আর নেই।
আজ বুধবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা শহরের গোবিন্দা মহল্লায় নিজ বাড়েতে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পাবনা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক কাজী মাহবুব মোর্শেদ বাবলা এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। দীর্ঘদিন ধরে শারীরিক নানা অসুস্থ্যতায় ভুগছিলেন সাংবাদিক দুলাল। সম্প্রতি গুরুতর অসুস্থ্য হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন।
পারিবারিক সূত্র জানায়, বুধবার বাদ এশা দেওয়ান বাড়ি জামে মসজিদে তার নামাজে জানাযা শেষে সদরের আরিফপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে পাবনার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলালের মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রসঙ্গত, সাংবাদিক শফিউল আলম দুলাল ১৯৮৫ সাল থেকে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন। একসময়ের জনপ্রিয় দৈনিক মুক্তকণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন তিনি। আর মৃত্যুর আগ পর্যন্ত বণিক বার্তার শুরু থেকে পাবনা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Leave a Reply
You must be logged in to post a comment.